ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রকল্পের কাজে ছাড় দেয়া হবে না : এলজিআরডি মন্ত্রী
নিউজ ডেস্ক:–কাজের গুণগত মানের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যেকোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থ-সামাজিক গুরুত্ব বিবেচনায় নিতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম আজ সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতির ওপর পর্যালোচনা সভায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নে গৃহীত সকল প্রকল্প সময়মত বাস্তবায়ন করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দেশের কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি। এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো প্রকল্পসমূহ গ্রামের জীবনযাত্রায় নতুন গতি সঞ্চার করবে। সভায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪ হাজার ৩০৮ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ২০৬টি প্রকল্প বাস্তবায়ন করছে। যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৯৭টি ও কারিগরী সহায়তা প্রকল্পের সংখ্যা ৯টি। সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত ১১৬টি প্রকল্পের উপর পর্যালোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat