ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২৮
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানুষ পোড়ানো দল বিএনপি যেনো আর ক্ষমতায় না আসে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বিএনপিকে কে উদ্দেশ্য করে বলেছেন, যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা যেনো আর ক্ষমতায় না আসে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী মোটর চালক লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মোটর চালকদের রাতে গাড়ি চালাবার পর দিনে বিশ্রামের জন্য নির্দেশ দিয়েছেন আর বিএনপি-জামাত তখন হরতাল-অবরোধের নামে একশ’ জনেরও বেশি মোটর চালককে পুড়িয়ে হত্যা করেছে। তিনি বলেন, ‘চট্টগ্রামে নিরীহ সিএনজি চালক, থেমে থাকা ট্রাক চালকসহ পুড়িয়ে দেবার মত নৃশংস কাজ যারা করে, তাদেরকে কোনোভাবেই জনগণ গ্রহণ করতে পারে না। দেশের অর্থনীতি ও পরিবহন ক্ষেত্রে মোটর চালকদের অবদান অপরিসীম উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল। তারা মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানোর ফল তারা ভোগ করছেন। ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা তাদের অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখে, সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে, চা-চক্রের আমন্ত্রণেও তারা সাড়া দেবেন না, এটা অস্বাভাবিক নয়। তাদের (বিএনপির) ষড়যন্ত্রের পথ ছেড়ে সরকারের সঙ্গে দেশের জন্য কাজ করা উচিত বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat