ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০১-২৯
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বি. চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল গণভবনে যাবে
নিউজ ডেস্ক:– বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গণভবনে যাবে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং চা চক্রে অংশগ্রহণ করবে প্রতিনিধিদলটি। সোমবার বি. চৌধুরী এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাঠানো হয়। বি. চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচ.এম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম, গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ। এদিকে বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাবেক বিএমএ নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত করেছেন। তিনি একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat