ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার
স্পোর্ট ডেস্ক:-ডান পায়ের ইনজুরির কারণে আগামী ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যে কারণে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর উভয় লেগের লড়াইয়ে খেলা হচ্ছে না নেইমারের। যদিও এ জন্য নেইমারের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ক্লাবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তাঁর পরিবর্তে ২৬ বছর বয়সী নেইমারের পায়ে রক্ষণাত্মক চিকিৎসা করা হবে। ধারণা করা হচ্ছে, এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি খেলার যোগ্যতা অর্জন করলে সেখানে নেইমার ফিরে আসতে পারবেন। পিএসজি জানিয়েছে, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলোচনার পর জানা গেছে, নেইমারের ডান পায়ের পঞ্চম মেটাটারসেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এ মুহূর্তে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। যে ধরনের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে, তাতে নেইমারও রাজি হয়েছেন। যে কারণে ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে।’ চিকিৎসা শুরু করতে নেইমারকে বার্সেলোনায় পাঠানো হবে বলে পিএসজি পরে নিশ্চিত করেছে। ফ্রেঞ্চ কাপে স্ট্রাসবোর্গের বিপক্ষে গত সপ্তাহে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে নেইমার ইনজুরিতে আক্রান্ত হন। ইনজুরির পরপরই কোচ থমাস টাচেল ইঙ্গিত দিয়েছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ৬ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে তাঁর ফিরে আসার আশা করা হয়েছিল। ক্লাব আরো জানিয়েছে, এ সময়ে নেইমারকে উজ্জীবিত রাখতে ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা প্রয়োজন, তা ক্লাব করবে। নেইমারের প্রতি আস্থার জায়গা থেকেই ক্লাব তাঁর জন্য সবকিছু করতে প্রস্তুত আছে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে পিএসজি যেমন নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় আছে, ঠিক তেমনি ব্রাজিলও জুন-জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকায় মূল এই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে। অস্ত্রোপচার হলে নেইমারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে ঝুঁকি ছিল। একই সঙ্গে ক্লাব মৌসুমও শেষ হয়ে যেত। নেইমারকে দেখতে এ সপ্তাহেই ব্রাজিল কোচ তিতে ও জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার প্যারিসে এসেছেন। গত বছর এই ডান পায়ের ইনজুরিতে পড়ে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর লাসমারের অস্ত্রোপচারে সুস্থ হয়ে বিশ্বকাপের ঠিক আগে দলে ফিরেছিলেন নেইমার। ওই সময় জাতীয় দলের প্রভাবটা বেশি থাকলেও এবার পিএসজির সিদ্ধান্তের ওপরই নেইমারের চিকিৎসা নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat