ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণভবনে চা-চক্রের যাবে না ঐক্যফ্রন্ট
নিউজ ডেস্ক:–গণভবনে চা-চক্রের আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। কামাল হোসেনের নেতৃত্বাধীন এ জোটের তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার দুপুরে গণভবনে যান। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-২ খোরশেদ আলমের হাতে ওই চিঠি পৌঁছে দেন তারা। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, মিডিয়া উইংয়ের প্রধান জাহাঙ্গীর আলম প্রধান ও সমন্বয় কমিটির সদস্য আজমিরি বেগম প্রতিনিধি দলে ছিলেন। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী স্বাক্ষর করেন। ওই চিঠির শুরুতেই চা-চক্রের আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বরের নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবে নৈতিক নয়। সেদিন দেশের মানুষের অন্যতম অধিকার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার অধিকারকে হরণ করা হয়েছে। অন্যদিকে ফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর আহুত চা-চক্রে অংশগ্রহণ করা কেনো ক্রমে সম্ভব নয়’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat