ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সালমানের প্রথম প্রেমিকার মেয়ে ‘হট’ নায়িকা
বিনোদন ডেস্ক:- শায়েষা সায়গল। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলা হচ্ছে তাকে। এছাড়া এ সুন্দরীর সঙ্গে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে।একটি গয়না বিপণির বিজ্ঞাপনের কারণে ইতোমধ্যেই ঘরে ঘরে পরিচিত মুখ তিনি। বলিউডে আবারো নতুন ছবিতে দেখা যেতে পারে তাকে খুব তাড়াতাড়ি। প্রথম ছবি তামিল। ছবির নাম ছিল অখিল। সেটি বেশ জনপ্রিয় হয়েছিল। তবে শায়েষার সঙ্গে বলিউডের নিবিড় যোগ রয়েছে। কীভাবে? শায়েষার মা শাহিন বানুও ছিলেন একজন অভিনেত্রী। শাহিন বানু অভিনেত্রী শায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে, অর্থাৎ শায়রা ও দিলীপ কুমারের নাতনি শায়েষা অন্যদিকে শায়েষার বাবা সুমিত সায়গলও একজন বলিউড অভিনেতা। তার বাবা-মায়ের বিচ্ছেদের পর সুমিত বিয়ে করেন অভিনেত্রী ফারহাকে। সে দিক থেকে ফারহা হলেন শায়েষার সৎমা। তবে শায়েষার সঙ্গে সলমন খানেরও এক অন্য রকম সম্পর্ক রয়েছে। সেটা তার মায়ের দিক থেকে। সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন। শায়রা ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল সেই সময়। সেই শাহিনেরই মেয়ে শায়েষা। সালমান তাই এই অভিনেত্রীকে নাকি ডেবিউ করাতেও চেয়েছিলেন। ১৯ বছর বয়সেই শাহিনের সঙ্গে নাকি সালমানের ব্রেক আপ হয়ে যায়। তারপর শাহিন বিয়ে করেন সুমিতকে। সেই সুমিত আর শাহিনেরই মেয়ে শায়েষা। বলি সূত্রে খবর, সালমান অত্যন্ত খেয়াল রাখেন ‘শিবায়ে’ অভিনেত্রীর, স্নেহও করেন। এক পার্টিতে দেখাও গিয়েছে তাদের। সালমান নাকি ঘনিষ্ঠ মহলে এও বলেছেন, শায়েষাকে দেখলেই অল্পবয়সের শাহিনের কথাই তার মনে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat