ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদেশ পাঠানো বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা
নিউজ ডেস্ক:–উচ্চ আদালতের আদেশ পাঠানোর পর অফিস কপির ওপর লিখিত মোমো নম্বর, তারিখ এবং কোর্টের আদেশসমূহ যে মাধ্যমে পাঠানো হয়েছে তা অবশ্যই সুস্পষ্টভাবে মামলার অর্ডার বুক/অর্ডার সিটে নোট করার জন্য নির্দেশ করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্টের গোচরীভূত হয়েছে যে, আদেশ প্রদান শাখা কর্তৃক আদেশসমূহ বিবাদীগণের ওপর প্রেরণান্তে শাখায় অফিস কপি ফেরত দিলে অফিস কপির ওপর লিখিত মোমো নম্বর, তারিখ এবং কোর্টের আদেশসমূহ যে মাধ্যমে পাঠানো হয়েছে মামলার অর্ডার বুক/অর্ডার সিটে অনেক ক্ষেত্রেই তা লিপিবদ্ধ থাকে না। উচ্চ আদালতের আদেশ সংশ্লিষ্টদের ওপর প্রেরণে মেমো নম্বর, তারিখ এবং কিভাবে ওই আদেশ পাঠানো হয়েছে তা অর্ডার বুক/অর্ডার সিটে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat