ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-০৪
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ের বিচে উষ্ণতা ছড়ালেন মৌনি, ছবি ভাইরাল
বিনোদন ডেস্ক:-শীতের ছুটিতে দুবাইয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। শেয়ার করেছিলেন সেই সব বেড়ানোর ছবি। পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।সমুদ্রের ধারে বেড়াতে বরাবরই ভালবাসেন অভিনেত্রী। তাই এ বারও শীতের ছুটিতে উষ্ণতা ছড়ালেন সমুদ্রতটেই। বেড়ানোর বেশ কিছুদিন পর সেই ছবি পোস্ট করে দুবাইকে মিস করার কথা জানিয়েছেন ‘গোল্ড’ অভিনেত্রী।দুবাই বেড়াতে গিয়ে তাঁর মন ভরে গিয়েছে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সেখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত মিস করছেন, বলেছেন এমনটাও।মৌনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাল কিছু যদি মন ছুঁয়ে যায়।’ কবিতার কথাও লিখেছেন তিনি।সমুদ্রতটে অবসর যাপনের সময় জর্ডন বি পিটারসনের লেখা একটি বই পড়ছিলেন মৌনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবিও।মৌনি লিখেছেন, আরও একটু বেশি করে বাঁচার কথা যেন সবাই শিখতে পারেন। আরও বেশি কাজ করা আর পরিবারের প্রতি যত্ন নেওয়া, বন্ধুদের ভালবাসাটাই আসল।নিজের অন্য এই ছবি বেড়ানোর ছবির সঙ্গেই পোস্ট করেছেন মৌনি। তাতে লেখা রয়েছে আরও বেশি করে আনন্দে বাঁচার কথা, জ্যোৎস্না রাতে মনের খুশিতে নাচার কথা।দুবাইয়ে বু্র্জ খলিফার সামনে নীল গাউনে খোলা পিঠের ছবি পোস্ট করেন মৌনি। ‘দেবো কি দেব মহাদেব’-এর পার্বতীর সেই ছবিও হল ভাইরাল।তবে ছুটি কাটানোর সঙ্গে সঙ্গেই ‘মেড ইন চায়না’ ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার কথা লিখেছেন মৌনি। রাজকুমার রাও ও মৌনি অভিনীত ছবিটি আগামী ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা।নায়িকা জানিয়েছেন জন আব্রাহামের সঙ্গে তাঁর অভিনীত থ্রিলার ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিটি মুক্তি পাবে এপ্রিলের ১২ তারিখে।প্রিয় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মৌনি। প্রচুর বেড়িয়েছেন। অ্যাডভেঞ্চার রাইডও চড়েছেন। প্রচুর খাওয়াদাওয়াও করেছেন। ফিরে এসে বন্ধুকে মিস করেছেন খুব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat