ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা নির্বাচনে কয়েকটি বড় দলের অংশ না নেয়া হতাশাজনক: সিইসি
নিউজ ডেস্ক:–প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপিসহ বড় কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবে না। এটা নির্বাচন কমিশনের (ইসি) জন্য হতাশাজনক খবর। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে আশা প্রকাশ করে সিইসি বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কারণ, এটি স্থানীয় সরকারের নির্বাচন। এ ধরনের নির্বাচনে স্থানীয়রা প্রার্থী হওয়ায় নির্বাচন অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়।’ প্রশিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে পক্ষপাতমুক্ত আচরণ করতে হবে। কেউ কোনো ব্যক্তি, দল, প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করলে ইসি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হবে। তদন্তে দোষী প্রমাণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ নূরুল হুদা আরো বলেন, নির্বাচনে প্রার্থীর পোলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ। তাঁদের আশ্বস্ত করতে হবে যে তাঁরা কেন্দ্রে দায়িত্ব পালনের পর রেজাল্ট সিট নিয়ে নিরাপদে ফিরে যেতে পারবেন। তাঁরা যাতে নিরাপদে কেন্দ্রে আসতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। তবে এজেন্ট দেবেন প্রার্থী। অনেক সময় অনেক দুর্বল প্রার্থী এজেন্ট দিতে পারেন না। এজেন্ট দিলে তাঁদের নিরাপত্তা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat