ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২০
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিবেশী দেশগুলোর সাথে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে : স্পিকার
নিউজ ডেস্ক: – স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সংসদীয় কূটনীতির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। আজ সংসদ ভবনে ভারত ও ভুটান ফরেন সার্ভিসের নবীন কর্মকর্তাদের ১০ সদস্যের এক প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে স্পিকার প্রতিনিধিদলের সাথে সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভারত ও ভুটানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান অন্যতম বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সংসদীয় কার্যক্রমে বাংলাদেশ, ভারত ও ভুটানের পার্লামেন্টের সামঞ্জস্য রয়েছে। প্রতিনিধিদল একাদশ জাতীয় সংসদে টানা তৃতীয়বার স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন েেচৗধুরীকে অভিনন্দন জানান। এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও বাংলাদেশের সাধারণ মানুষের আথিতেয়তার প্রশংশা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান,ধারাবাহিকভাবে ৭ শতাংশের উপর প্রবৃদ্ধি অর্জন, দারিদ্রের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ, যা দেশের অর্থনেতিক সক্ষমতার প্রমাণ বহন করে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন বিশ্বে প্রশংসা কুড়িয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের সূচনা করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। যার ফলে মাতৃ ও শিশু মৃত্যু হার উল্লেখ যোগ্য হারে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। যা দেশের এসডিজি অর্জনে সহায়তা করবে। শিক্ষার হার বাড়ছে বিশেষ করে নারী শিক্ষার প্রসার দৃশ্যমান। ফলে শিক্ষাক্ষেত্রে ঝরে পড়ার হারও কমেছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat