ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২০
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হতে সাঈদ খোকনের আহবান
নিউজ ডেস্ক: – শহরকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় লাখো মানুষ বাস করে অথচ বিশ্বের অন্যান্য ভালো শহরে সেখানে বাস করে ৩ থেকে ৪ হাজার জন। তাই আমাদের এই শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। আপনাদের একটু সচেতনতাই পারে শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে।’ আজ রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সহযোগীতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা রাত থেকে শুরু সকাল পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ করে। আর নাগরিকরা বা দোকনাদাররা সকালে এসেই ব্যবসা প্রতিষ্ঠান ঝাঁড়ু দিয়ে সেই ময়লা রাস্তাতেই ফেলেন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ‘আগেকার মানুষ বাজারে বাসা থেকে যেত চটের ব্যাগ নিয়ে, আর মাছ কেনার জন্য খলই জাতীয় একটা পাত্র ব্যবহার করতো। এর ফলে এ শহরটা অতটা অপরিচ্ছন্ন হতো না। কিন্তু এখন খালি হাতে বাজারে গিয়ে বিভিন্ন ব্যাগ ভর্তি করে বাজার করে আনি এবং সে ব্যাগগুলো বাইরে ফেলে দিই। এর ফলে শহর আরও অপরিচ্ছন্ন হয়। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে। বাসায় গিয়ে বাবা-চাচা, দাদা বা আত্মীয় স্বজনদের বলবে উনারা যেন চটের ব্যাগ নিয়ে বাজারে যায়। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ্য, পরিচ্ছন্ন শহর পাবে।’ ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, এফবিসিসিআই’র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন, ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat