ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের দক্ষতা কাজে লাগিয়ে পিপিপি’র মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে হবে : পররাষ্ট্র মন্ত্রী
নিউজ ডেস্ক: –পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকার দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স ও দক্ষতা কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে চায়। আজ সিলেট শহরে সিলেট হাউজিং এস্টেট প্রতিষ্ঠার এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন। ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সরকার সিলেটসহ সারা দেশের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটের উন্নয়নে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সকলকে আন্তরিক হতে অনুরোধ করেন। অনুষ্ঠানে হাউজিং এস্টেটের সাবেক সভাপতিগণ ও সিনিয়র সিটিজেনদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat