ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপন বর্জন করলো পাকিস্তান
বিনোদন ডেস্ক:-কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সৈন্যবহরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ না করতে নির্মাতাদের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জেরে এবার পাকিস্তানে ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপন প্রদর্শন বর্জনের ঘোষণা দিলো দেশটির সরকার। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ভারতীয় সিনেমার পাশাপাশি ‘মেইড ইন ইন্ডিয়া’র সকল বিজ্ঞাপন বর্জনের ঘোষণা দিয়েছেন। ফাওয়াদ চৌধুরী টুইটারে লেখেন, ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি ভারতীয় সকল কনটেন্ট বর্জন করেছে। এখন থেকে কোনও ভারতীয় সিনেমা আর পাকিস্তানে মুক্তি পাবে না। এছাড়াও ‘মেড ইন ইন্ডিয়া’র সকল বিজ্ঞাপনের বিরুদ্ধেও পিইএমআরএ’কে (পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি) এ নির্দেশনা দেওয়া হয়েছে।’ যদিও এর আগে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্থানীয় টেলিভিশন চ্যানেলে ভারতীয় কনটেন্ট প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু এতদিন হলগুলোতে ভারতীয় সিনেমা প্রদর্শন হয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat