ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোলন্দাজ রেজিমেন্টকে কালার প্রদান করলেন সেনাবাহিনী প্রধান
নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান এবং আর্টিলারি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট জেনারেল আজিজ আহমেদ আজ গোলন্দাজ রেজিমেন্টকে কালার প্রদান করেছেন। সেনাবাহিনী প্রধান আজ বুধবার চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার ও স্কুলে অনুষ্ঠিত সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিমেন্টাল কালার প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্ট অব আর্টিলারির ইউনিটসমূহকে রেজিমেন্টাল কালার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রেক্ষিতে ১ম বারের মত সেনাবাহিনীর ১, ২, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করেন। সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবজনক। রেজিমেন্টাল কালার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল তানভীর হায়দার। ১, ২, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কন্টিনজেন্টসমূহের নেতৃত্ব দান করেন যথাক্রমে ক্যাপ্টেন ফায়সাল, মেজর মাহফুজ, ক্যাপ্টেন আসিফ এবং মেজর ফুয়াদ। অনুষ্ঠানে প্রাক্তন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানসহ রেজিমেন্ট অব আর্টিলারির প্রাক্তন কর্নেল কমান্ড্যান্টগণ, বিভিন্ন ফরমেশনের জেনারেল অফিসার কমান্ডিং, এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম এরিয়ার নৌ ও বিমান বাহিনীর কমান্ডারগণ এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat