ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-নেপাল দ্বৈত কর পরিহার চুক্তি সই
নিউজ ডেস্ক:-দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ উপযোগি অধিকতর অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সই হয়েছে। এর ফলে বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশেই কর দিতে হবে না। মঙ্গলবার নেপালের রাজধানী কাটমন্ডুতে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং নেপালের পক্ষে সেদেশের রেভিনিউ সেক্রেটারি লাল শংকর ঘিমির নেতৃত্ব দেন। মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়াতে এ চুক্তি সইয়ের প্রয়োজন ছিল। চুক্তি সই হওয়ায় নেপালের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও নেপালে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। প্রসঙ্গত, একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের ওপর যাতে দুই দফা কর দিতে না হয় সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে। বর্তমানে ৩৫টি দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat