ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলা থেকে বাকি কূটনৈতিকদের প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক :- যুক্তরাষ্ট্র কারাকাসে তাদের দূতাবাস থেকে অবশিষ্ট সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করতে যাচ্ছে। সোমবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও একথা বলেছেন। ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পম্পেও এক টুইট বার্তায় বলেন, ‘ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দূতাবাসের কূটনৈতিক স্টাফদের উপস্থিতি মার্কিন নীতির সঙ্গে সাংঘর্ষিক।’ ২৪ জানুয়ারি পররাষ্ট্র দপ্তর জরুরি দায়িত্বে নিয়োজিত নয়, এমন সকল মার্কিন সরকারি কর্মীকে ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ দেয়। ভেনিজুয়েলায় চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দেশটির রাজনৈতিক অঙ্গন অশান্ত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছেন। তিনি নিজেকে দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন এবং বিশ্বের ৫০টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat