ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রজন্ম থেকে প্রজন্মে ঘরে-ঘরে ড. এম এ ওয়াজেদ মিয়ার মত আলোকিত মানুষ প্রয়োজন : স্পিকার

নিউজ ডেস্ক:- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্মে দেশের প্রতিটি ঘরে ড. এম এ ওয়াজেদ মিয়ার মত আলোকিত মানুষ প্রয়োজন।
পীরগঞ্জের মাটিতে জন্ম নিয়ে বিশ্বে দ্যুতি ছড়িয়েছেন ওয়াজেদ মিয়া এ কথা উল্লেখ করে তিনি বলেন, ওয়াজেদ মিয়া নিজে আলোকিত হয়েছেন এবং দেশের মানুষকেও আলোকিত করেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী আজ রংপুরের পীরগঞ্জে আব্দুর রউফ সরকারি কলেজে ড. এম. এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ শাখা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় পীরগঞ্জেও উন্নয়নের সুফল পৌঁছে যাচ্ছে। উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে বাংলার ঘরে ঘরে। তবেই আসবে অর্থনৈতিক মুক্তি, প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।এছাড়া মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও, ১৫ আগস্ট নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়।
রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য সায়াদাত হোসেন বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat