ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০১৯-১২-১৯
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছে।সম্মেলনে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন ও লঞ্চযোগে ওইদিন ভোর হতেই ব্যাপক গণজমায়েত হবে। অনুষ্ঠানস্থলে যাতায়াত শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ডিএমপি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে বেশকিছু নির্দেশনা দেয়।
উল্লেখ্য, আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নির্দেশনায় অনুযায়ী বিভিন্ন এলাকা হতে আগত গাড়ি সমূহের পার্কিং ব্যবস্থা: সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।
সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর থেকে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।এছাড়া, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আগত গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা থেকে আগত গাড়ি মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট-দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।গাড়ির ধরণ অনুযায়ী পার্কিং স্থান: ভিআইপি গাড়ি পার্কিং সোহরাওয়ার্দী উদ্যান, পুলিশ গাড়ি, সাংবাদিকদের গাড়ি ও মটরসাইকেল রমনা ইউরো আসিয়ানো চাইনিজ রেঁস্তোরা, সাংবাদিকদের গাড়ি, আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি রমনা টেনিস কমপ্লেক্স।বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)। ছোট, বড় গাড়ি মল চত্ত্বর। বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো ও ছোট গাড়ি সুগন্ধা ক্রসিং হতে বেইলি রোড।যেখানে থাকবে ডাইভারশন: বাংলা মটর ক্রসিং, রূপসী বাংলা ক্রসিং, রাজমনি ক্রসিং, মিন্টু রোড পূর্ব প্রান্ত ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শাহবাগ ক্রসিং, ইউবিএল ক্রসিং, কাঁটাবন ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং ও সাইন্সল্যাব ক্রসিং। তবে এই ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে বলে ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat