ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

দলে নেই ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল, করিম বেনজামা। এক কথায় একেবারেই ভেঙ্গে পড়েছিল রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। তবে সেই আক্রমণভাগের দুর্বলতাকে ছাপিয়ে বুধবার ফাইনাল নিশ্চিত করলো মাদ্রিদ। সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে যায় জিদান শিষ্যরা।সেমি-ফাইনালের প্রথমার্ধের ১৫তম মিনিটে টনি ক্রুসের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরই ৩৯ মিনিটের মাথায় মাদ্রিদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইসকো। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৬৫ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল বেশ নৈপুণ্যের সঙ্গেই ভ্যালেন্সিয়ার জালে পাঠান তিনি। এটি ছিল ভ্যালেন্সিয়ার ফাইনালে যাওয়ার স্বপ্নের কফিনে মাদ্রিদের তৃতীয় ও শেষ পেরেক। ম্যাচের একবারে শেষের দিকে অর্থাৎ অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে ভ্যালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন দানি পারেহো। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।এর আগে লা লিগার দুই ম্যাচে এই ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল। তবে এবার ভিন্ন প্রতিযোগিতায় এবার সেই দলকেই ৩-১ গোলের ব্যবধানে সেমি-ফাইনাল থেকে উড়িয়ে দিল জিদানের শিষ্যরা।আজ অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat