ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-২৭
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

রাজধানীর পুরান ঢাকায় রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
যাদের মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে তারা হলেন- আসামি রুবেল ও রনি বিশ্বাস। নিম্ন আদালতে মৃত্যুদন্ড পাওয়া অপর আসামি রুমান মারা যাওয়ায় তাকে নিয়ে কোনো আদেশ দেননি আদালত।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।রুবেলকে হত্যার পর লাশ গুমের এ মামলায় আসামি রুবেল, রুমান ও রনি বিশ্বাসকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদন্ড দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা এবং তাদের মৃত্যুদন্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।মামলার নথী থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নীচতলায় রুবেলকে খুন করা হয়। এরপর তার লাশ গুম করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat