ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে পরিকল্পনা জানতে চেয়েছেন হাইকোর্ট

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত স্থান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের নেয়া পরিকল্পনা জানতে চেয়েছেন হাইকোর্ট।বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে হবে। আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য্য রেখেছেন।৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা, সোহরওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণের স্থান চিহ্নিত এবং সেখানে বঙ্গবন্ধুর আঙ্গুল উঁচানো ভাস্কর্য নির্মাণের নির্দেশনা চেয়ে ২০১৭ সালে এ রিট পিটিশন দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. বশির আহমেদ।এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২০ নভেম্বর একটি হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে আদেশ দেন।ওই রুল শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করেন ড.বশির আহমেদ।আদালতে তিনি নিজেই শুনানি করেন।রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
২০১৭ সালে জারি করা রুলে হাইকোর্ট ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ই মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পূনঃনির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙ্গুল উঁচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না তা জানতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat