ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০৫
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, নিহত ৩

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় আজ ভোরে পাথর বোঝাই একটি ট্রাক কাঁচামরিচ বোঝাই একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের তিন আরোহী নিহত হন।
এ ঘটনায় পাথর বোঝাই ট্রাকটি বিভাজকের ওপর উঠে যায় এবং পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার উপর থেকে দুই জনের এবং পিকআপের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করে বলে ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম জানিয়েছেন।
আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুন্ড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হান্নান।নিহতরা হলেন, নুরুল আমিন (৫৫), ফজলু বেপারী (৬০) ও হান্নান (৪২)।
স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি সরিয়েছেন। নিহতদের কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat