ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-০৬
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে প্রশিক্ষণের বিকল্প নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে প্রশিক্ষণের বিকল্প নেই। বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রশিক্ষণের প্রয়োজন আরো বেশি। প্রযুক্তির পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির সংযোজন প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব। চাকরির প্রতিটি স্তরের পদোন্নতিতে ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা প্রয়োজন। 
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মেধার সাথে পেশাদারিত্ব আনতে প্রশিক্ষণ প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন, সম্ভাবনা ও প্রযুক্তি, রূপকল্প, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান, সংবিধান ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা আবশ্যক।অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মাহবুব-উল-আলম, ডেসকো’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছা. মাকসুদা বেগম ও ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদ সারওয়ার (অব.) বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat