ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০২-১০
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে ক্রুজ শিপে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৬০

জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৬০ জন।দেশটির জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে সোমবার এ কথা জানায়।এছাড়া স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যমেও এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে ক্রুশ শিপে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০ এ দাঁড়িয়েছে।
তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়েকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে কোয়ারানটাইনে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে এ ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়।জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছে। আক্রান্ত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে প্রায় পাঁচশ লোকের জন্যে ঔষধ ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করেছে।ক্রুজ শিপটির প্রায় একশ যাত্রী বলেছে, তারা কেউ জ্বরে আক্রান্ত কিংবা কেউ কেউ সুস্থ বোধ করছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat