ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৩-০২
  • ৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই : আইইডিসিআর

তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সচেতনতার পাশাপাশি জীবনাচরণ পরিবর্তন করতে হবে।আজ সোমবার করোনা প্রসঙ্গ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।
গ্রীষ্মকালে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে এমন ভরসায় বসে থাকা যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কারণ উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ধরা পড়েছে। তবে, ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না এ ভাইরাস। এতো তাপমাত্রা কোনো দেশেই নেই।মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ভ্যাকসিন নিয়েও আপাতত কোন আশাবাদ নেই। তাই প্রতিরোধের ওপরই জোর দিচ্ছে সরকার।তিনি বলেন, ভারতের কেরালা পরিস্থিতি বিবেচনা করে সব স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে থার্মাল স্ক্যানার ছাড়াও হাতে পরিচালিত স্ক্যানারও দেয়া আছে। তবে এক্ষেত্রে সরকারের পদক্ষেপ ছাড়াও জনগণের সচেতনতা জরুরী।সেব্রিনা মীরজাদী ফ্লোরা জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত। আমরা এখন পর্যন্ত ৯৩ জনের নমুনা পরীক্ষা করেছি। কারো মধ্যে ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আজারবাইজান, ইকুয়েডর, আইল্যান্ড, মোনাকো ও কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন ৫টি দেশসহ এখন পর্যন্ত বিশ্বের সর্বমোট ৫৮টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat