ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র শুক্রবার চীন ও রাশিয়ার বিভিন্ন কোম্পানির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটনের ভাষ্য কোম্পানিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে সহযোগিতা করছে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও উপকরণ সরবরাহে অভিযুক্ত চার কোম্পানির ওপর মার্কিন সরকারের সহায়তার এবং দুই বছর ধরে তাদের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
চীন ভিত্তিক দুই কোম্পানি চেংদু বেস্ট নিউ ম্যাটারিয়ালস ও জিবো ইলিম ট্রেড এবং রাশিয়া ভিত্তিক দুই কোম্পানি নিলকো গ্রুপ ও জয়েন্ট স্টক কোম্পানি ইলাকনের ওপর বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পম্পেও আরো বলেন, ‘আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রচেষ্টা ঠেকানোর কাজ এবং ইরানকে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত উপকরণ ও প্রযুক্তি সহায়তা করা চীন ও রাশিয়ার মতো বিদেশি সরবরাহকারীদের চিহৃত করে তাদের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার ব্যবহার অব্যাহত রাখবো।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তখন থেকেই ইরানের ওপর ফের নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat