ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন এবং একই সময়ে এ ভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩১ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। নতুন সুস্থদে কে নিয়ে সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৭৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬৩ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন ও সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪৫৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৭, হবিগঞ্জে ১ হাজার ৮৯৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৮ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস কারো মৃত্যু হয়নি।এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে রয়েছেন ২০৬ জন।এর মধ্যে সিলেট জেলায় ৮৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১০২ জন। এ সময়ে সিলেট জেলা ছাড়া বিভাগের অন্য তিন জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat