ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের কোন বিকল্প নেই।
তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।
মো. শাহাব উদ্দিন আজ রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সমরজিত সিংহ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ও সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, বেশির ভাগ মানুষই করোনাভাইরাস পরীক্ষা করাতে আগ্রহী নয়। এতে একজন আক্রান্ত হলে পরিবারের সকলেই আক্রান্ত হচ্ছেন।
মন্ত্রী আরো বলেন, তাই কারো করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনাভাইরাস পরীক্ষা করাতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat