ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 গ্রীসে ফিরে অলিম্পিয়াকোসে যোগ দিয়েছেন গত সপ্তাহে আর্সেনাল থেকে ছাড়পত্র নেয়া ডিফেন্ডার সক্রেটিস পাপাস্টাথোপলোস। আড়াই বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে সোমবার গ্রীক চ্যাম্পিয়নরা জানিয়েছে।
৩২ বছর বয়সি এই আন্তর্জাতিক ডিফেন্ডার বলেন,‘ প্রস্তাবটা খুবই ভাল ছিল, যেটিকে সহজেই হ্যাঁ বলা যায়। আমি আমার ক্যারিয়ার শেষ করতে গ্রীসে আসিনি। বরং জয়ের জন্য এসেছি।’
সপ্তাহের শেষভাগে গ্রীক সুপার লিগে অ্যাট্রোমিটোসে জয় পাওয়ায় এখন ১১ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষে অব্স্থান করছে অলিম্পিয়াকোস। ২০১১ সালের জুলাইয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্সেনালে যোগ দেয়া পাপা (পাপাস্টাথোপলোস) ৬৯ ম্যাচে অংশ নিলেও মাইকেল আর্টেটা আসার পর তাকে দল থেকে সরিয়ে দেয়া হয়।
এর আগে ওয়ার্ডার ব্রেমেনে, এসি মিলান, জেনোয়া ও এইকে এ্যাথেন্সেও খেলেছেন তিনি। ২০০৮ সাল থেকে গ্রীক জাতীয় দলের সদস্য পদ লাভ করা পাপা ৯০টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন তিনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat