ব্রেকিং নিউজ :
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৬
  • ৩৪৫৪৫৪৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ চলাকালে নিহত এক শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা।স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৫ হাজারে উন্নীত করার চলমান কাজের সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, "স্পটিফাই ক্যাম্প ন্যুর সংস্কারকাজ চলাকালে কর্মস্থলে ঘটে যাওয়া দুর্ঘটনায় গতকাল প্রাণ হারানো শ্রমিকের মৃত্যুর ঘটনায় এফসি বার্সেলোনা গভীরভাবে শোকাহত। ক্লাব তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সমর্থন জানাচ্ছে। এফসি বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ব্যক্তিগতভাবে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চান এবং পুরো ক্লাবের পক্ষ থেকে যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য নিজেকে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।"
ক্লাবের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই সংস্কার কাজ। ২০২৩ সালের জুন মাসে শুরু হয়েছিল স্টেডিয়াম সংস্কার কাজ। তবে বিভিন্ন দফায় বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পটি দীর্ঘায়িত হয়েছে।

সংস্কারকাজের প্রাথমিক পর্যায়ে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলো এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে খেলেছিল। পরে ২০২৫ সালের নভেম্বরে তারা আবার ক্যাম্প ন্যুতে ফিরে আসে। গত মৌসুমের বাকি সময়ে ক্যাম্প ন্যুতে খেলা ২০টি ম্যাচের মধ্যে ১৯টিতেই জয় পায় বার্সেলোনা। একমাত্র ব্যতিক্রম ছিল এপ্রিল মাসে চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরাজয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat