ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ১৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে আজ ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে জয়নুল আবেদীন ল্যাবরেটারী হাই স্কুলের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ভিত্তি প্রস্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি আলী আজম মুকুল। আগামী বছরের জুনের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এখানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম নির্বিঘœ করার জন্য নিত্য নতুন ভবন করে দিচ্ছে সরকার। এতে করে কোমলমতি ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ পরিবশে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াসিন লিটনসহ স্থানীয় গণ্যমানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat