ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলা শহরে দু’টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় প্রতিযোগিতা শেষে নাটোর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার মো. খালিদ হাসান। জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন ও নাটোর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধিতা এখন আর সমস্যা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে বর্তমান সরকার সূবর্ণ কার্ড প্রবর্তন করেছে। এই কার্ডধারী ব্যক্তিরা শিক্ষা ও বৃত্তি এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন। তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং চিকিৎসা সুবিধাও পাচ্ছেন। বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়ে সংযুক্ত করার মাধ্যমে তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসার কাজে সহায়তা করার শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা।
ক্রীড়া প্রতিযোগিতায় নাটোর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং নাটোর প্রতিবন্ধী বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের চলতি ২০২০-২০২১ আর্থিক বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস অনুর্ধ্ব-১৬ অটিস্টিক বালক ও বালিকাদের জন্যে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat