ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০২-০৫
  • ৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় আজ কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের দুইটি বাসের মাঝখানে চাপাপড়ে তিন পথচারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের গাড়ি দু’টি পাল্লা দিয়ে চালানোর সময় এক পর্যায়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজীব সরকার (২৮)।
নিহত আবু বকর সিদ্দিক নারায়নগঞ্জ জেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরচেক এলাকার ফজল করিমের পুত্র। নিহত ওহিদুলের বাড়ি রংপুর সদরের শ্যামপুর গ্রামে এবং নিহত সজীব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদ্দমদি গ্রামের মৃত নকুল সরকারের পুত্র। নিহত ওহিদুল ও সজীব কাঁচপুর এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর চট্টগ্রামগামি লেনে বোরাক পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো- জ ১৪-০৯৩৭) প্রতিযোগিতা করছিলো। একপর্যায়ে বোরাক পরিবহনের বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে যাত্রী উঠানামার জন্য থামানো হলে হোমনা সুপার সার্ভিসের বাসটি বোরাক-এর বাসটিকে পেছন দিকে ধাক্কা দেয়।এ সময় বোরাক পরিবহনের বাসটির পিছন দিক দিয়ে সড়ক পারাপার হতে থাকা তিন পথচারী দুইবাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।তিনি জানান, বাস দু’টি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat