ব্রেকিং নিউজ :
জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০২-২১
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। রবিবার সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে পৃথিবীর আলো দেখে সাইফ আলি খান ও কারিনা কাপুরের দ্বিতীয় সন্তান। কারিনা-সাইফের নতুন নবাবকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। শুধু তাই নয় সন্তান ইতিমধ্যেই উপহার পাচ্ছে ভুরি ভুরি।কারিনা-সাইফকে অভিনন্দন জানিয়ে এক টুইট করেছেন রিদ্ধিমা কাপুর সাহনি। টুইটে তিনি প্রিয় কারিনা কাপুর ও সাইফ আলী খানের ছেলেকে অভিনন্দন জানিয়েছেন।গত বছরের আগস্টে সাইফ-কারিনা জানান, তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। তারপর থেকে পুরো সময়টা আলোচনায় ছিলেন কারিনা। তবে কন্যা না পুত্র হবে তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন—‘এবার সাইফিনার ঘর আলো করে আসবে মেয়ে সন্তান।’ যদিও এ ভবিষ্যদ্বাণী কাজে লাগেনি।

কারিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হলেন সাইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সাইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat