ব্রেকিং নিউজ :
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্য দেশগুলো জর্ডান ভ্যালিতে বেদ্্্ইুন বসতবাড়ি গুড়িয়ে দেয়া বন্ধে এবং হুমসা আল-বাকাইয়া সম্প্রদায়ের মানুষদেরকে মানবিক সাহায্যের সুযোগ দেয়ার জন্য শুক্রবার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মধ্যপ্রাচ্যে সংঘাত বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক অধিবেশন শেষে এক যৌথ বিবৃতিতে এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও ব্রিটেন জানায়, সেখানে ফের ইসরাইলের সাম্প্রতিক বসতবাড়ি গুড়িয়ে দেয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে বেদুইন সম্প্রদায়ে বসবাস করা ৭০ জনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে।
এতে বলা হয়, ‘আমরা বসতবাড়ি গুড়িয়ে দেয়া বন্ধে ইসরাইলের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি। আমরা হুমসা আল-বাকাইয়া সম্প্রদায়ের মানবিক সাহায্য দেয়ার সুযোগ দিতেও ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
হুমসা আল-বাকাইয়া জর্ডান ভ্যালিতে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat