ব্রেকিং নিউজ :
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় আজ মাটিবাহী একটি হাইড্রোলিক পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেওয়ায় সড়কের পাশে থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার বিকাল পৌঁনে ৬টার দিকে সদর উপজেলার চরচামিতা এলাকার নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চরচামিতা গ্রামের মৃত মোহাম্মদ বাবুলের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার মেয়ে জান্নাত (১১) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ মাসুম (১০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে মাটিবাহী একটি হাইড্রোলিক পিকআপভ্যান দ্রুত গতিতে নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে পশ্চিমদিকে যাচ্ছিল। পথিমধ্যে চরচামিতা পূর্ববাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে।এসময় সড়কের পাশে অবস্থানরত রাহেলা বেগম ও তার মেয়ে জান্নাত এবং অপর শিশু মাসুম পিকআপ ভ্যানটির নিচে চাপা পড়েন। এই তিনজন সড়কের পাশে কলাগাছের চারা রোপন করছিলেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগম মারা যান। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাত ও মাসুমকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর বিষয়টি করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।দুর্ঘটনাটি কবলিত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat