ব্রেকিং নিউজ :
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে আজ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৮ জন মারা গেছেন এবং ৩৮৫ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ৮১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি 16সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এতে মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৪০৮ জনে দাঁড়াল।’
এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৩৮৫ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২১৫ টি ল্যাবরোটরিতে মোট ১৩ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১দশমিক ৫৪ শতাংশ রোগী মারা গেছেন।
মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন নারী বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একজনের বয়স ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৫০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৬০ বছরের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat