ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনস্বার্থে সরকারি অর্থ ব্যয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সন্ধ্যায় বঙ্গভবনে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ (সিএজি) এর প্রতিনিধি দলের ২০১৭-১৮ বর্ষের নিরীক্ষা প্রতিবেদন পেশ কালে এ কথা বলেন।
তিনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলকে বলেন, সরকারি ব্যয় বর্তমানে ক্রমান্বয়েই বাড়ছে, তাই সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাসসকে জানান, অমীমাংসিত অডিটের সমস্যা সমাধানে অডিট কার্যক্রম জোরদার করতে সিএজিকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।
প্রতিবেদন পেশ কালে সিএজি বাংলাদেশের সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (এসএআই) সিএজি’র কার্যালয়ের প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিবেদন পেশ কালে সিএজি নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনে সিএজি দপ্তর তার সামগ্রিক কার্যক্রমে আরো স্বচ্ছতা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat