ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তেল আবিবের একটি ফুটবল স্টেডিয়ামে কোভিড-১৯ মোকাবেলায় শুক্রবার কনসার্ট আয়োজন করে কয়েকশ’ মানুষকে টিকা দেয়া হয়েছে। পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের এটি প্রথম কনসার্ট। এদিকে ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে। খবর এএফপি’র।
ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের অনুষ্ঠানে অংশ নিতে ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন ব্লুমফিল্ড স্টেডিয়ামের মাঝখানে মাস্ক পরিহিত ৫০০ ভক্তকে বসে থাকতে দেখা যায়।
এ তারকা মাঠে পৌঁছানোর পর রিউত গোফার বলেন, ‘অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। আমি অনেক খুশি।’
তিনি আরো বলেন, ‘আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার ক্ষেত্রে এটি সবেমাত্র শুরু বলে আমি আশা করছি।’
তৃতীয় দফার লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে ইসরাইল করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করে। আর তখন থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন শপিং মল, জিম, সুইমিং পুল, হোটেল ও কিছু সাংস্কৃতিক কেন্দ্র ফের খুলে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat