ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশ দূষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে হবে।
আজ বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সুরমা জোনের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শাহাব উদ্দিন আরো বলেন, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে শরীর গঠন করে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, সমাজের সকলে মিলেই দেশের সার্বিক পরিবেশের উন্নয়ন করে দেশকে দূষণমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তুলতে পারবো।
কাবাডি প্রতিযাগিতায় ছয় জেলা নিয়ে গঠিত সুরমা জোনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাবাডি উপ-কমিটির আহ্বায়ক পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও বিভিন্ন গেমের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে দেশীয় ঐতিহ্যবাহি অনেক খেলা। আমাদের জাতীয় খেলা- কাবাডিকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা জাতীয় এ খলার মান উন্নয়ন ও প্রসারে অবদান রাখবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি ওয়ান্ডার্স ক্লাবের অধিনায়ক ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন ক্রীড়ামোদী ও খেলাপ্রিয় মানুষ। খেলোয়াড়দের উৎসাহ দিতে যেকোনো সময় তিনি মাঠে হাজির হয়ে যান।
সুরমা জোনের এই কাবাডি প্রতিযোগিতা পুরুষ ও নারী দুই গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। পুরুষ গ্রুপে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী ও চাঁদপুর জেলা দল অংশগ্রহণ করছে। আর নারী গ্রুপে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও চাঁদপুর জেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে জয়লাভ করেছে মৌলভীবাজার পুরুষ দল। সুরমা জোনের ফাইনাল খেলা হবে ৯ মার্চ মৌলভীবাজার স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat