ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় নুরুল ইসলাম কোম্পানীর মালিকানাধীন জেবিএম ব্রিকস, লেয়াকত আলী মেম্বারের মালিকানাধীন পিপিএম, পদুয়া আলী সিকদার পাড়া সংলগ্ন নুরুল ইসলাম সিকদারের মালিকানাধীন এমআরবি ব্রিকস ও পদুয়া তেওয়ারীখীল এলাকার পুর্ব পার্শ্বে বাদশা কোম্পানীর মালিকানাধীন এএইচবি ব্রিকসসহ মোট ৪টি ইটভাটায় অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হওয়ার কারণে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মফিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এছাড়াও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক নুর হোসাইন সজিব, ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat