ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তধারা নিউ ইয়র্কে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ থেকে শুরু হয়েছে মুক্তধারার উদ্যোগে মাসব্যাপী জাতির পিতার ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে আগামি ৩১ মার্চ পর্যন্ত। এছাড়াও জন্মদিন উপলক্ষে মুক্তধারা নিউ ইয়র্ক আয়োজন করছে নতুন প্রজন্মদের নিয়ে বঙ্গবন্ধুর ওপর বিশেষ অনুষ্ঠানমালা। জ্যাকসন হাইটসের আইএসপি ভবনের দোতলায় বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনীর লাগোয়া কক্ষে ১৭ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ১৭ মার্চ নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৬টায় https://www.facebook.com/newyorkboimela. এছাড়া এদিন সকাল ১১টা থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। রাত ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
এদিকে জাতির জনকের জন্মদিন উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৫ম শিশু কিশোর মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে আগামি ২০ মার্চ শনিবার। উৎসবের যুগ্ম আহ্বায়ক সুশনা চৌধুরী ও চন্দ্রিমা দে জানিয়েছেন, এবছরের অনুষ্ঠানটি অন্যান্য বছর থেকে ব্যতিক্রমী হবে। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে মাথায় রেখে। অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকের মাধ্যমে দেখা যাবে ২০ মার্চ নিউ ইয়র্ক সময় সকাল ১১টা থেকে https://www.facebook.com. /youngpeoplesfestival.

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat