ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলা সদরে পিতা আবদুল মুনাফ সাজিকে হত্যার দায়ে পুত্র আবু সায়েদ সাইদকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহামুদুল হক এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু জানান, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চর আনন্দ পার্ট-১ গ্রামে গত ২০১৭ সনের ২৩ আগস্ট গাছ কাটাকে কেন্দ্র করে ভিকটিম পিতা আবদুল মুনাফ সাজিকে লোহার শাবলের ফলা দিয়ে আঘাত করে। এতে পিতা মুনাফ সাজি গুরুতর জখম হলে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পর দিন তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ২০১৭ সনের ২৫ আগস্ট রাতে ফার্মগেট এলাকায় আবদুল মুনাফ সাজির মৃত্যু হয়। এ ঘটনায় ভোলা থানায় মামলা হলে র্দীঘ ৩ বছর পর সাক্ষ প্রমাণ শেষে পেনাল কোডের ৩০২ ধারায় আসামি পুত্র আবু সায়েদ সাইদকে বিজ্ঞ বিচারক মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
রায় প্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat