ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৩
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির প্রেরণা ও আলোকবর্তিকা।
আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু)একটি জাতিকে আত্মমর্যাদাবোধ শিখিয়েছেন, প্রতিবাদের প্রথম উচ্চারণ শিখিয়েছেন, অধিকার আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন। এ মহান নেতার জন্মবার্ষিকী পালন আমাদের পরম সৌভাগ্য। জন্মশতবাষির্কিতে শুধু তাঁকে স্মরণ নয়, অনুসরণ করতে হবে তাঁর আদর্শ।’
ডা. মুরাদ হাসান বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরে, তাঁর সার্থক উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, যা বিশ্বব্যাপি প্রশংসিত হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হবে। আর এ জন্য শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষক লীগ নেতা এম এ করিম, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat