ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ধ্বংসাবশেষের স্তুপ এবং কর্দমাক্ত রাস্তাগুলি জেগে উঠেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ বাসিন্দারা বৃহস্পতিবার ব্যাপক পরিচ্ছন্নতা প্রচেষ্টা শুরু করেছে।
বৃষ্টিসহ মেঘ কেটে যাওয়ায় অবশেষে সেখানে নীল আকাশ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার সর্বাধিক জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে হাজার হাজার লোক ঘরবাড়ি পূর্বাবস্থায় ফিরিয়ে আনায় ও ক্ষয়ক্ষতির মূল্যায়নে রাজ্যে ফিরে এসেছে।
বন্যার ফলে এ অঞ্চলে দু’জনের প্রাণহানি ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। মুষলধারে বর্ষণে শহরগুলি ডুবে গেছে, চাষের জমির ধ্বংস সাধিত হয়েছে। হতাশাগ্রস্থ জনপদগুলির সহযোগিতায় দুর্ভোগ লাঘবে কয়েক‘শ সেনা, স্বেচ্ছাসেবক দমকলকর্মী বহুবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাচেইনসো ব্যবহার করে রাস্তা থেকে কাদা খনন এবং সম্পত্তি থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার প্রচেষ্টা চালাচ্ছে।
বিস্তীর্ণ বন্যাঞ্চল জুড়ে, বহু সম্প্রদায় নদী প্লাবনে এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রায় ২০ হাজার লোকের ঘরে ফেরা এখনও নিরাপদ নয়।
সহস্রাধিক ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কিছু উপকূলীয় অঞ্চলে এক সপ্তাহে এক মিটার (তিন ফুট) বৃষ্টিপাত হয়েছে। যা সাধারণ বার্ষিক বৃষ্টিপাতের দুই তৃতীয়াংশের সমতুল্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat