ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে জেলার শ্যামনগর উপজেলায় যমুনা ও ইছামতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির সেজেছে নতুন সাজে।
মন্দিরের পুরোহিত দিলীপ মূখার্জী (৫০) জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈশ্বরীপুরে আগমন উপলক্ষে মন্দির ও তৎসংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা সুষ্ঠু ও সুন্দরভাবে করা হয়েছে। সামনের নাটমন্দির ভরাট করে বসিয়ে দেয়া হয়েছে টাইলস। নরেন্দ্র মোদী ২৭ মে শনিবারেই আসবেন আমাদের মন্দিরে।
মন্দিরের অন্যতম সেবায়েত জ্যোতি চট্টোপাধ্যায় (৬৭) বলেন, শ্রমিকদের নিরন্তর পরিশ্রম, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ গণপ্রতিনিধিদের আন্তরিক ব্যবস্থাপনায় মন্দিরটি দৃষ্টিনন্দন অবয়বে দেখা যাচ্ছে। শিল্পীদের রং তুলির আঁচড়ে যশোরেশ্বরী কালীমন্দির অত্যন্ত পরিচ্ছন্নরূপে প্রতিভাত হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশের সকল ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁর এ আগমন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করবে।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, মন্দির ও রাস্তার কাজ শেষ হয়েছে। ডেকোরেশনের কাজ শেষের পথে। হেলিপ্যাড থেকে মন্দিরে আসার পথে বেত ও বাঁশের কারুকর্য দিয়ে সাজানো হয়েছে। র‌্যাবের বিশাল বহর টহল দিচ্ছে। ভারত ও বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে অত্যন্ত তৎপর। ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাসখ্যাত ঈশ্বরীপুরে আগমনে শ্যামনগরসহ সাতক্ষীরাবাসী তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাতে প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat