ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬টি অনুষদে নতুন ডীন ও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও গতিশীল করা,স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামগ্রিক কর্মকান্ডের মানউন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ সম্প্রতি এই নিয়োগ দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন, মেডিসিন অনুষদে হেমাটোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদে জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ,ডেন্টাল অনুষদে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, শিশু অনুষদে শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদে নিউরোসার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদে এ্যানেসথেসিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. দেবব্রত বনিক।
এদিকে,প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান (দুলাল)। পরিচালক (পরিদর্শন) পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম। হল প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এস.এম. মোস্তফা জামান। অতিরিক্ত রেজিস্ট্রার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন ডা.স্বপন কুমার তপাদার ও অতিরিক্ত রেজিস্ট্রার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার শিক্ষা মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক। উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: রসুল আমিন। উপাচার্যের পিএস-১ ও ২ পদে নিয়োগ পেয়েছেন যথাক্রমে জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: রাসেল ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী। পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার মহম্মদ উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat