ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৪-০৬
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস থেকে কোভিড -১৯ এর টিকা নেয়া লোকজনকেই কেবল মক্কায় বছরব্যাপী ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে।
সোমবার সৌদি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যারা টিকার দুটি ডোজই গ্রহণ করেছে, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছে এবং যারা সংক্রমণ থেকে সেরে উঠেছে।
এসব লোকই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্রান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবে।
মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, এই নিয়ম রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কতোদিন চলবে তা স্পষ্ট নয়।
সৌদি বাদশাহ সালমান গত মাসে হজ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এর পরই নতুন এ ঘোষণা এলো।
করোনা মহামারির কারণে আধুনিক ইতিহাসে সৌদি আরব প্রথমবারের মতো গত বছর সীমিত পরিসরে হজ্জের আয়োজন করে। দেশটিতে বসবাসরত ১০ হাজার মুসলিমকে হজ্জে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়। অথচ ২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলমান হজ্জ সম্পাদন করেছিল।
তবে চলতি বছর ঠিক কি পরিমাণ লোককে হজ্জের অনুমতি দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সৌদি আরবে তিন লাখ ৯৩ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৭শ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat