ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৪-০৬
  • ৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় আজ কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে বাজারে অগ্নিকা-ে ঔষধ, কাপড়, মুদি, ইলেক্ট্রনিক্সসহ ছোটবড় ৩০টি দোকান ঘরসহ রক্ষিত মালামাল ভস্মীভূত।

খবর পেয়ে নীলফামারী সদর, কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে চারঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।নীলফামারীতে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে নীলফামারী সদরসহ কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে, প্রাথমিকভাবে ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।এদিকে, মঙ্গলবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat