ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের টিকা গ্রহণ করা মার্কিন পর্যটকরা আসন্ন মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সফর করতে পারবেন। নিউইয়র্ক টাইমস’র সাথে রোববার এক সাক্ষাতকারে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এ কথা বলেন। খবর এএফপি’র।
বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় ইইউ’র নীতিমালার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিলেও ভন দের লিয়েন ভ্রমণের সময়সূচি জানাননি। তবে নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, নতুন নীতিমালা এই গ্রীস্মকাল নাগাদ কার্যকর করা হতে পারে।
তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, মার্কিন নাগরিকরা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অনুমোদিত ভ্যাকসিন ব্যবহার করছে। ফলে এই টিকা গ্রহণ করা ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নে অবাধে চলাফেরা ও ভ্রমণ করতে পারবেন।’
এমন ঘোষণার মধ্যদিয়ে একটি বিষয় স্পষ্ট করা হলো যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত ২৭টি দেশই ইএমএ অনুমোদিত টিকা গ্রহণ করা সকলকে বিনাশর্তে গ্রহণ করবে।
ইউরোপীয় ব্লকের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ যুক্তরাষ্ট্রে ব্যবহার করা তিনটি টিকা মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের অনুমোদন দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat